মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ডায়াবেটিসে ভুগছেন প্রিয়াংকার হবু বর নিক জোনাস

বিনোদন ডেস্ক::

ডিসেম্বর মাসের প্রথম দিনেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। এ জন্য মার্কিন লাইসেন্সও নিতে হয়েছে দুই দেশের নাগরিকের।

এবার ১০ বছরের ছোট ভিনদেশিকে বিয়েতে আর কোনো বাধা রইল না দেশিগার্ল প্রিয়াংকার।

তবে নতুন খবর হল- তার হবু বর মার্কিন গায়ক নিক জোনাস দীর্ঘদিন ধরেই নাকি মারাত্মক ডায়াবেটিসে ভুগছেন।

বিষয়টি জানিয়েছেন খোদ নিক জোনাস। নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে তিনি জানান, ১৩ বছর আগে তার এ অসুখটি ধরা পড়েছিল। যেদিন জেনেছিলেন তার ডায়াবেটিস, সেদিনের ও এখনকার দুটি ছবি শেয়ার দিয়েছেন নিক।

নিক লেখেন- ‘১৩ বছর আগে আজকের এই দিনে আমার টাইপ-১ ডায়াবেটিস ধরা পড়েছিল। ব্লাড সুগার খুব বেড়ে গিয়েছিল, কমে গিয়েছিল ১০০ পাউন্ড ওজন; পরে ডাক্তারের কাছে গেলে ডায়াবেটিস ধরা পড়ে।’ প্রতিদিনই নানা কাজের মাধ্যমে তিনি এ রোগের সঙ্গে যুদ্ধ করে চলেছেন বলে জানান বলিউড দেশিগার্লের হবু বর।

উল্লেখ্য, মার্কিন পপগায়ক নিক জোনাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে কীভাবে তার প্রতিদিনের জীবনকে গুছিয়ে নিয়েছেন সে বিষয়ে সম্প্রতি আমেরিকার বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন।

এনআইএইচ মেডিলাইনপ্লাস ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে নিক বলেন, ১৩ বছর বয়সে যখন ডাক্তার জানাল আমার ডায়াবেটিস, আমি সেদিন ভবিষ্যৎ জীবন নিয়ে খুব শংকিত হয়ে পড়েছিলাম। পরে আমার পরিবারের সহযোগিতা, সাহস ও আমার নিয়ন্ত্রিত জীবন আমাকে আজ এতদূর এনেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com