বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

ঠাকুরগাঁওয়ে ৮ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ এসআই আটক

ঠাকুরগাঁও থেকে::

৮ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ ঠাকুরগাঁও কোর্ট পুলিশের এসআই হেলাল উদ্দিন প্রামানিক ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার দুপুরে পীরগঞ্জ থানার একটি পরিত্যাক্ত কোয়াটারে অভিযান চালিয়ে তাদের আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার একটি কোয়াটারে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও কোর্টে পুলিশের এসআই হেলাল ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে মাদকদ্রব্যসহ হাতে নাতে আটক করে। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে জানায় ওই সূত্র। ওই পুলিশ অফিসারকে আটকের পর তাকে পীরগঞ্জ থানায় নেয়া হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশের গোয়েন্দা বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com