শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ সরকারের: ইয়াসের খান

প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ সরকারের: ইয়াসের খান ইয়াসের খান

একুশের কন্ঠ ডেস্ক : সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়নের লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে সরকার।

তিনি জানান, সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলোর মতামতের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরি করা হবে। পেশাগতভাবে কে সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন, তা নির্ধারণের মানদণ্ড তৈরিতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

ইয়াসের খান চৌধুরী বলেন, ভুয়া সাংবাদিকতার কারণে শুধু সংসদ সদস্যরাই নন, বিভিন্ন পেশার নারী-পুরুষসহ সাধারণ মানুষও নানা ধরনের হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্যের প্রচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ক্ষেত্রে উৎসাহ দিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com