বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ঢাবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবি প্রতিনিধি:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। আরও চারজন পদত্যাগ করতে পারেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এ কথা জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন ।

তিনি বলেন, গতকাল রাতে দুজন সহকারী প্রক্টর আমাকে মাধ্যম করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজকে আমি বাইরে একটা মিটিংয়ে এসেছি। সেখান থেকে গিয়ে আর কেউ পদত্যাগ করেছে কি না জানাতে পারব।

সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগকারীরা হলেন- আরবি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব কায়সার।

এদিনই আরও চারজন সহকারী পদত্যাগ করতে পারেন। তারা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

তাদের একজন বলেন, আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পদত্যাগ করতে বলেছে। আমরা বিকালে পদত্যাগপত্র জমা দেব।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ এক ব্যক্তি বলেন, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করছেন না। এ কারণে তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com