বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : যে তালিকায় একমাত্র বাংলদেশী হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
আগের ছয় টি২০ বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে ৫৬৭ রান ও ৩০ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত আগের ছয় টি২০ বিশ্বকাপের সমন্বিত পারফর্মেন্সের বিচারে সেরা দশ খেলোয়াড়কে নিয়ে ‘লিডিং লাইট’ তালিকা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শহীদ আফ্রিদির (৩৪ ম্যাচে ৫৪৬ রান ও ৩৯ উইকেট) পর যা দ্বিতীয়সেরা পারফর্মেন্স।
বাকি আট জন হলেনÑ ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি (১৫ ম্যাচে ২৪ উইকেট), দ.আফ্রিকার (৩০ ম্যাচে ৭১৭ রান ও ৩০ ক্যাচ), শ্রীলঙ্কার তিলকারাতেœ দিলশান (৩৫ ম্যাচে ৮৯৭ রান), উইন্ডিজের ক্রিস গেইল (২৮ ম্যাচে ৯২০ রান), শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (৩১ ম্যাচে ১০১৬ রান), ভারতের বিরাট কোহলি (১৬ ম্যাচে ৭৭৭ রান), শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৩১ ম্যাচে ৩৮ উইকেট) ও ইংল্যান্ডের কেভিন পিটারসেন (১৫ ম্যাচে ৫৮০ রান)।
লিডিং লাইটের ফিচারে সাকিবের ব্যাপারে লেখা হয়েছে, ‘লিডিং লাইটের তালিকার একমাত্র খেলোয়াড় সাকিব আল হাসান, যিনি কখনও টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেননি। এটাই সাকিবের অন্যতম কৃতিত্ব যে তুলনামূলক কম শক্তির দলে খেলেও নিজেকে বারবার মেলে ধরেছেন তিনি।’