বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : ক টি২০ বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম ট্রফি নিয়ে ফেরা অস্ট্রেলিয়া মাত্র এক বছরের ব্যবধানে এবার ঘরের মাঠে শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই অবতীর্ণ হচ্ছে।
শুক্রবার ২০২২ টি২০ বিশ্বকাপের সূচী ঘোষণা করেই উত্তাপ ছড়িয়ে দিয়েছে বিশ^ ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অস্ট্রেলিয়ায় এ বছর টি-২০ বিশ্বকাপে এবার আর প্রথম রাউন্ড খেলতে হবে না বাংলাদেশকে। সরাসরি সুপার-১২ খেলবে। এ রাউন্ডে ভারত ও পাকিস্তানকে পাচ্ছে বাংলাদেশ। এ্যাডিলেইডে ২ নভেম্বর ভারত ও ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ।
বিশ্বকাপের সূচি নিশ্চিত হয়েছে। টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের শুরু হবে ১৬ অক্টোবর । ফাইনাল ম্যাচ দিয়ে বিশ্বকাপ শেষ হবে ১৩ নভেম্বর গ্রুপ টু’তে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান। গ্রুপে দক্ষিণ আফ্রিকাও আছে। আর প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্সআপ ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলও থাকছে।
২৪ অক্টোবর হোবার্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্সআপ, ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকা, ৩০ অক্টোবর ব্রিসবেনে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন, এ্যাডিলেইডে ২ নভেম্বর ভারত, ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের লড়াই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৩ অক্টোবর হবে।
গ্রুপ ওয়ানে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্সআপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান এবং প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের রানার্সআপ দল খেলবে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার-১২ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই তাসমান প্রতিবেশি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ২০২১ টি-২০ বিশ্বকাপে দুই ফাইনালিস্ট এর মধ্যকার ম্যাচ দিয়ে সুপার-১২ এর খেলা শুরু হবে।
প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৬ অক্টোবর। যেখানে নামিবিয়া ও শ্রীলঙ্কা লড়াই করবে। প্রথমপর্বের বাধা পার হতে হবে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও। এরপর সেরা ১২ দলকে নিয়ে ২৩ অক্টোবর থেকে সুপার-১২ শুরু হবে।
টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি হবে সিডনি (৯ নভেম্বর) এবং এ্যাডিলেইডে (১০ নভেম্বর)। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল হবে।
বাংলাদেশের সূচী :
২৪ অক্টোবর : বাংলাদেশ বনাম ‘এ’ গ্রুপের রানার্সআপ, হোবার্ট
২৭ অক্টোবর : বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, সিডনি
৩০ অক্টোবর : বাংলাদেশ বনাম ‘বি’ গ্রুপের বিজয়ী, ব্রিসবেন
২ নবেম্বর : বাংলাদেশ বনাম ভারত, এ্যাডিলেড
৬ নবেম্বর : বাংলাদেশ বনাম পাকিস্তান, এ্যাডিলেড