বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) ১৬তম সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান গত ২৪ ডিসেম্বর বিওএর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর বিওএর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
বিওএ ১৯৭৬ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৮০ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি অর্জন করে। অলিম্পিক আন্দোলনকে গতিশীল করা এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে এ প্রতিষ্ঠানটি প্রশংসনীয়ভাবে কাজ করে যাচ্ছে।