বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ১০ দিনব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বাংলাদেশ জাতিয়তাবাদী দলেন প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে নয়াপল্টনে বিএনপির যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ জানুয়ারি সকাল ৬টায় নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় নেতারা শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের মাজারে সূরা ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।

এদিন বিকাল ৩টায় রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হবে। ঢাকা শহর সারাদেশে জেলা, উপজেলা, মহানগর ও পৌরসভায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৭ জানুয়ারি মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ, ১৮ জানুয়ারি ছাত্রদলের রক্তদান কর্মসূচি, উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার, দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ছিন্নমূল শিশু কিশোরদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। এদিন এতিম শিশুদের মাঝে পবিত্র কুরআন ও খাদ্য বিতরণ করবেন জাতীয়তাবাদী ওলামা দল।

১৯ জানুয়ারি রাতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি তাদের নিজস্ব উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে।

২০ জানুয়ারি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করবেন।

এছাড়া ২১ জানুয়ারি জাতীয়তাবাদের শ্রমিক দল, ২২ জানুয়ারি মুক্তিযুদ্ধা দলের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ এবং ২৩ জানুয়ারি কৃষক দলের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হবে।

২৪ জানুয়ারি যুবদল ও ২৬ জানুয়ারি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com