বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

জামালপুর সংবাদদাতা ॥
জামালপুরের ইসলামপুর মৎস্য সম্পদ সুরক্ষা এবং সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

শনিবার (১৮জুলাই) বিকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ব্রক্ষপুত্র নদে মোবাইল কোর্ট পরিচালনা করে চায়না রিং জাল জব্দ করেন নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জুবায়ের। পরে জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০হাজার টাকা।

ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ জুবায়ের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com