বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

জামালপুরের মেলান্দহে অবৈধ ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্ব জামালপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় মেলান্দহ পৌরসভার ফুল চেন্নাই এলাকায় মেসার্স মুন্না ব্রিকস (মেসার্স শেখ ব্রিকস্) (ফিক্সড চিমনি) ইটভাটার চিমনি ও কিলন গুড়িয়ে দেয়া হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক এ,কে,এম, ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ফিক্সড চিমনীসহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে সহযোগীতা প্রদান করেন সদর ও মেলান্দহ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেলান্দহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com