বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

জাতীয় লীগ ক্রিকেটে ঢাকা সাড়ে ৭ বছর পর চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : জাতীয়ক্রিকেট লীগে (এনসিএল) এবার চ্যাম্পিয় হয়েছে ঢাকা বিভাগ। ২৩তম লীগে ৬ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচেই জিতেছে ঢাকা। ১ টি ম্যাচে হেরেছে। দুটি ম্যাচ ড্র করেছে। তাতে করে ৩৫.২৯ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে ঢাকা। সাড়ে সাত বছর পর আবার ঢাকা বিভাগ লীগে চ্যাম্পিয়ন হল। দেশের অন্যতম প্রথম শ্রেণীর ক্রিকেট আসর জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছ ঢাকা বিভাগ।

চলমান এনসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডে খুলনার বিপক্ষে জিততেই হতো ঢাকাকে শিরোপা পেতে হলে। বুধবার বিকেএসপির ৩ নম্বর মাঠে হওয়া সেই ম্যাচের চতুর্থ দিন গতবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগকে ১৭৯ রানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ঢাকা।

২০১৪ সালে সবশেষ শিরোপা জিতে তারা। লীগের রানার্স-আপ হয়েছে রংপুর বিভাগ। দলটি ৬ ম্যাচে ২ জয় পেয়েছে। ৪টি ম্যাচ ড্র করেছে। কোন হার নেই। কিন্তু ৩১.৭৪ পয়েন্ট পেয়েছে। আর তাই রানার্স-আপ দলটি। এবার লীগের প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তওে নেমেছে খুলনা বিভাগ। দলটি প্রথম স্তরের সবচেয়ে নিচে আছে।

পয়েন্ট ১৯.৮২। ৬ ম্যাচের ১টি জয়ের বিপরিতে ৩টিতে হেরেছে। ড্র করেছে ২টি ম্যাচে। দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তওে খেলার সুযোগ করে নিয়েছে চট্টগ্রাম বিভাগ।

দলটি দ্বিতীয় স্তরের প্রথম হয়েছে। ৬ ম্যাচে ২ জয়, ২ হার ও ২ ম্যাচে ড্র করে ৩১.৬০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্তরের প্রথম হয়েছে। তাই আগামী মৌসুমে প্রথম স্তরে খেলবে। লীগে দুটি স্তওে খেলা হয়।

একটি প্রথম স্তর। আরেকটি দ্বিতীয় স্তর। প্রথম স্তওে যে দলটি সবচেয়ে বেশি পয়েন্ট পায়, তারাই আসলে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থানে থাকা দলটি রানার্স-আপ হয়।

দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন দলটি আসলে প্রথম স্তওে খেলার যোগ্যতা অর্জন করে। আর প্রথম স্তরে সবার নিচে যে দল থাকে, তারা দ্বিতীয় স্তওে খেলার জন্য অবনমন হয়। প্রথম স্তরের সেরা তিন দল ও দ্বিতীয় স্তরের প্রথম দলটি আগামী মৌসুমে প্রথম স্তওে খেলবে।

প্রথম স্তরের চার নম্বর ও দ্বিতীয় স্তরের দ্বিতীয়, তৃতীয় ও চার নম্বর দল আগামী মৌসুমে দ্বিতীয় স্তওে খেলবে। তারা প্রথম স্তরে ওঠার জন্য লড়াই করবে। প্রথম স্তরের তৃতীয় দলটি হয়েছে সিলেট বিভাগ (২০.৫৬ পয়েন্ট)। দ্বিতীয় স্তরের দ্বিতীয় বরিশাল (২৯.১৪ পয়েন্ট), তৃতীয় রাজশাহী (২৩.৯৭ পয়েন্ট) ও চতুর্থ হয়েছে ঢাকা মেট্টো (১৯.১২ পয়েন্ট)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com