বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোট বিচারের আগে রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না

জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোট বিচারের আগে রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটভুক্ত কোনো দলই বিচারের আগ পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না।

শুক্রবার (১ নভেম্বর) রাতে চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর পক্ষ থেকে আব্দুল হান্নান মাসউদকে গণ সংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রাম নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাসউদের বাড়িও এই দ্বীপ উপজেলায়।

দোসর হিসেবে জাতীয় পার্টি আওয়ামী অপরাধের দায় এড়াতে পারে না বলে মন্তব্য করে মাসউদ আরও বলেন, এক ফ্যাসিবাদকে উৎখাত করে আরেক ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে ছাত্র-জনতা জীবন দেয়নি। তাই যে সংবিধান বাকশাল কায়েমে সহযোগিতা করেছে সেই সংবিধান ছুড়ে ফেলতে হবে। বাহাত্তরের সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে।

হাতিয়া ছাত্র-যুব পরিষদের সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমন্বয়ক তানভীর শরীফ ও মোহাম্মদ রাসেল আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com