শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

জাতীয় ক্বেরাত প্রতিযোগিতা সাওতুল কোরআনে চট্টগ্রাম জোন থেকে নির্বাচিত ৭ কিশোর ক্বারী

স্টাফ রিপোর্টার, একুশের কন্ঠ : জাতীয় ক্বেরাত প্রতিযোগিতা আমানসিম সাওতুল কোরআন- ২০২৪, সিজন-৯ এর চট্টগ্রাম বিভাগের অডিশন অনুষ্ঠিত হয়েছে। এই অডিশন থেকে ২ জন ইয়েস কার্ড ও ৫ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের সেগুন বাগান তালিমুল কুরআন কমপ্লেক্স অডিটোরিয়ামে এই অডিশন গ্রহণ সম্পন্ন হয়। অডিশনে বিচারকের দায়ীত্ব পালন করেন খ্যাতিসম্মন্ন জনপ্রিয় হাফেজ, ক্বারী সাইফুল ইসলাম পারভেজ এবং জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ক্বারী মাহদী হাসান।

বিচারকদের সূক্ষ বিচার বিশ্লেষণে শ্রেষ্ঠ ২ জন প্রতিযোগিকে ইয়েস কার্ড প্রদানের মাধ্যমে বাছাই করে নেওয়া হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এছাড়াও ৫ জন প্রতিযোগিকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে। জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়নরা পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় পুরস্কার ২লাখ এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ১ লাখ টাকার নগদ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও মূল্যবান গিফট হ্যাম্পার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com