বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাজধানীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সংবাদ সম্মেলন করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীর ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ উঠে। এদিন সকাল ৯টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হকিস্টিক, রড, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ হামলা চালায় বলে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ করেছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com