বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সবার উপরে ভারত, বাংলাদেশের হার

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে পাকিস্তান, বাংলাদেশের বিপক্ষে রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রবিবার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

বাংলাদেশ ৪ ম্যাচেই হেরে সবার নিচে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। টানা ৪ হারে এশিয়ান হকির সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খালি হাতে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। রাউন্ড রবিন লীগে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অর্থাৎ দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে পাকিস্তান।

সেমিফাইনালে ভারতকে এড়াতে বাংলাদেশের বিপক্ষে অন্তত তিন গোলের ব্যবধানে জয় দরকার ছিল পাকিস্তানের। লক্ষ্য পূরণ হয়েছে তাদের, তারা রবিবার ১৯ ডিসেম্বর জয় তুলে নিয়েছে ৬-২ গোলে। ফলে ঢাকায় চলমান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে ২১ ডিসেম্বর প্রথম সেমিতে পাকিস্তান প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দক্ষিণ কোরিয়াকে। একই দিনে প্রথম সেমিফাইনালে ভারতের সামনে জাপান। ২২ ডিসেম্বর ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা তাই এখনো বেঁচে রইল।

৫ দলের টুর্নামেন্টে রবিবার ১৯ ডিসেম্বর লিগ পর্যায়ে খেলা শেষে সবার ওপরে ভারত। ৪ ম্যাচে ১ ড্র আর ৩ জয়ে তাদের পয়েন্ট ১০। রবিবার নিজেদের শেষ লিগ ম্যাচে জাপানকে ৬-২ গোলে হারিয়েছে ভারত। ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়া দ্বিতীয়। বাংলাদেশকে উড়িয়ে ৫ পয়েন্ট পাওয়া পাকিস্তান হয়েছে তৃতীয়। এর আগে দিনের প্রথম ম্যাচে জাপানকে ৬-০ গোলে হারিয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার সেরা হয়েছে ভারত। বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোয় সেমিফাইনালে ভারতকে এড়াতে পেরেছে পাকিস্তান। প্রথম সেমিতে পাকিদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। সবার সেরা হওয়া ভারত দ্বিতীয় সেমিতে লড়বে চার নম্বর দল জাপানের বিরুদ্ধে। পরের দুই ম্যাচে যথাক্রমে জাপানের কাছে ৫-০ ও পাকিদের কাছে হেরেছে ৬-২ গোলে।

সুযোগ পেলে বাংলাদেশও আক্রমণে এসেছে। ষষ্ঠ মিনিটে বাংলাদেশ প্রায় গোল করেই ফেলেছিল। আরশাদের ঠেলে দেওয়া বলে ফাঁকায় দাঁড়ানো ইমন স্টিকে ঠিকভাবে লাগাতে পারলেই গোল। ইমন স্টিকে বলে ছোঁয়ান ঠিকই, তবে তা বাইরে গেছে। ফলে সহজ সুযোগ হেলায় হারিয়েছে বাংলাদেশ। অবশ্য পরের মিনিটেই বাংলাদেশ এগিয়ে গেছে। সোহানুর রহমানের পাস থেকে রাসেল মাহমুদের স্টিক ঘুরে আরশাদের হিটে গোল। বাংলাদেশের এই গোলের আনন্দ অবশ্য স্থায়ী হয়েছে মাত্র কয়েক সেকেন্ড।

হারলেও পাকিদের বিরুদ্ধে প্রথমে গোল করে বাংলাদেশ। ১৩ মিনিটে গোলটি করেন আরশাদ। পরে বাংলাদেশের দ্বিতীয় গোলটিও করেন তিনি। প্রথমে নাদিম আহমেদ পাকিদের সমতায় ফেরান। এরপর পাকিদের হয়ে বাকি গোলগুলো করেন এজাজ, আফরাজ, রাজ্জাক। প্রথম তিন কোয়ার্টারে ৩ গোল করে দলটি। শেষ ৮ মিনিটে করে আরও তিন গোল। শেষের দাপটে জাপানের বিরুদ্ধে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলটি।

দ্বিতীয় কোয়ার্টারে পাল্টা আক্রমণে রিভার্স হিটে ২১ করেন পাকিস্তানের এজাজ আহমেদ। এই কোয়ার্টারের শেষ দিকে দারুণ পাসিং হকি খেলে তৃতীয় গোলটি আদায় করে নিয়েছে পাকিস্তান। আবদুল রানার পাস থেকে জুনাইদ মনজুরের গোলমুখে ফেলা বল দারুণভাবে স্টিকে লাগিয়ে প্লেসিং করেন আফরোজ। এই টুর্নামেন্টে এটি পাকিস্তানের সেরা গোল।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com