শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

চিড়িয়াখানায় জন্ম নিলো ৩ বাঘ শাবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩টি বাঘ শাবকের জন্ম হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। নতুন জন্ম নেয়া শাবকগুলো বর্তমানে মায়ের সাথে আছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, শাবকগুলো সুস্থ আছে। চিড়িয়াখানার কর্মীরা তাদের সর্বোচ্চ দেখভালো করছেন। এই তিনটি শাবক যুক্ত হওয়ায় এই নিয়ে এই চিড়িয়াখানায় বাঘের সংখ্যা ১৭টি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালের ২৮ ডিসেম্বর শাবকগুলোর বাবা জো বাইডেনের জন্ম হয়। প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে স্বাক্ষর করায় আমেরিকার প্রেসিডেন্টের সম্মানার্থে বাঘটির নাম জো বাইডেন রাখা হয়েছিল।

আর মা জয়ার জন্ম ২০১৮ সালের জুলাইয়ে। বাইডেন জন্মের পরপরই তার মা থেকে আলাদা হলে চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনায় তাকে লালনপালন করা হয়। এক বছর লালনপালন করার পর বিশেষ প্রক্রিয়ায় খাঁচার অন্যান্য বাঘের সাথে সোশালাইজেশনের মাধ্যমে রিইন্ট্রোডাকশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই প্রথমবারের মতো সে নিজের পরিবার তৈরি করলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com