বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছে স্ত্রী বিলকিস আক্তার হোসেন, ছেলে খন্দকার মারুফ হোসেন।
মোশাররফ হোসেনের একান্ত সহকারী শাহ আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন নিউরো জটিলতায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন তার বাবা মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।
এর আগে গত ১৬ জুন রাতে অসুস্থতা বোধ করলে এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করা হয় মোশাররফ হোসেনকে।