বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর একটি প্রতিনিধি দল। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর একটি প্রতিনিধি দল।

শওকত আলম, চট্টগ্রাম থেকে।। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর একটি প্রতিনিধি দল। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে মেয়রের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত হয়। এ সময় চসাস নেতৃবৃন্দ মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে।

এ সময় মেয়র বলেন, সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের যৌক্তিক পরামর্শ-মতামত নিয়ে আমি নগরবাসীর সেবা দিতে আন্তরিক। এই নগরী আমার একার নয়, সবার। আমি নগর পিতা নই, সেবক। আমি চট্টগ্রামকে হেলদি সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছি। স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টা করছি।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, যারা আমাদের পথ দেখায় এবং সত্যের আলোকে সমাজকে উদ্ভাসিত করে। আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আমি নগরবাসীর জন্য সেবার মান আরও উন্নত ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিক সমাজ জনগণের নির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেনের পাশে থাকবে। নাগরিক সমাজের স্বার্থে এবং জনকল্যাণে মেয়রের সব ভালো কাজে আমাদের সমর্থন থাকবে। চসাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন, মোঃ ফিরোজ উদ্দিন, গাজী গোফরান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নিজাম উদ্দিন সহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com