শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

চট্টগ্রাম বিমানবন্দর থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে শারজাহ থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৫২ ভেতর সিটের নিচে তল্লাশি করে এ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান জানান, শারজাহ থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৮টা ৭ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটের সিট নম্বর ১৯এ, ১৮বি, ১৭বি ও ১১ই এর নিচে লাইফ জ্যাকেটের সঙ্গে বিশেষ কায়দায় লুকানো চার প্যাকেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

স্বর্ণালংকারসমূহের মধ্যে চুড়ি ৬৯টি, চেন ১১টি, ২টি লকেট ও ৩টি রিং পাওয়া যায়। যার মোট ওজন চার কেজি ৫৪০ গ্রাম। বাজার মূল্য তিন কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com