বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : চট্টগ্রাম ক্লাব আরাফ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়শিপের সেরা হয়েছেন পুরুষ বিভাগে শরীয়তপুরের মুহাম্মদ সুমন ও মেয়েদের বিভাগে চাঁদপুরের মারজান আক্তার। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত নকআউট পদ্ধতির খেলায় মুহাম্মদ সুমন হারিয়েছেন গাজীপুরের মুহাম্মদ শহীদুলকে এবং মারজান হারিয়েছেন পঞ্চগড়ের সুমিতাকে। মেম্বারদের মধ্যে চট্টগ্রামের সাজ্জাদ আরেফিন আলম চ্যাম্পিয়ন ও একই সংস্থার ওয়ালী রানার্সআপ হন। উর্ধ্ব ১৮ বিভাগে ছেলেদের মধ্যে রংপুরের মো. সোহাগ, উর্ধ্ব ১৫ বিভাগে ছেলেদের গ্রুপে ঢাকার উমায়ের আহমেদ জালাল এবং মেয়েদের গ্রুপে ঢাকার প্রিয়তা চ্যাম্পিয়ান হন। খেলা শেষে চট্টগ্রামের বিএএফ ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল মো: জাহিদুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্পন্সর আরাফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ হাবীব ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।