বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

চট্টগ্রামে সিনিয়র এএসপি পলাশের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চট্টগ্রামে সিনিয়র এএসপি পলাশের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে:: চট্টগ্রাম র‌্যাব-৭ এর ব্যাটালিয়ন সদর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এএসপি পলাশ সাহার লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

একই দিন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

নিহত পলাশ বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জ।

নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে। তাতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন সব কো-অডিনেট করে।’

জানা গেছে, পলাশ সাহা একসময় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ বদলি হয়ে র‌্যাবে পাঠানো হয়।

এদিকে র‌্যাব মুখপাত্র ইন্তেখাব চৌধুরী বলেন, ‘আমরা কিছু সময় আগে খবর পেয়েছি তিনি মারা গেছেন। পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। মরদেহের আনুষ্ঠানিকতা চলছে। বিস্তারিত জানতে সময় লাগবে। সেখানে থাকা সবাই এখন ব্যস্ত রয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com