শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে লেদারের পণ্য নিয়ে যাত্রা শুরু করল এনেক্স বাংলাদেশ

অর্থনৈতিক ডেস্ক:: লেদারের তৈরি পণ্য নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে এনেক্স বাংলাদেশ। নগরীর মিমি সুপার মার্কেটের তৃতীয় তলায় মঙ্গলবার বিকেলে লেদার পণ্যে সাজানো বিশেষায়িত এ শো-রুম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় মেয়র বলেন, ‘দেশিয় পণ্যকে আন্তর্জাতিক অঙ্গণে পরিচিত করতে পারে তরুণ উদ্যোক্তারা। তারা যদি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তবে দূর হবে দেশের বেকার সমস্যাও।’ শুধু লেদারের পণ্য নিয়ে যাত্রা শুরু করা বিশেষায়িত এ শো-রুম জনপ্রিয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনেক্স বাংলাদেশের উদ্যোক্তা মো. মোস্তফা দিপু, তোফাজ্জল হোসেন, আরিফ মৃধা, শোয়েব তানবির, সাখাওয়াত হোসেন, অনিক তানভীর প্রমুখ। এ সময় উদ্যোক্তা মোস্তফা দিপু বলেন, ‘চট্টগ্রামে এনেক্স বাংলাদেশের এটি প্রথম শো-রুম। এর আগে আমাদের আরও দুটি শো-রুমের কার্যক্রম শুরু হয়েছে ঢাকায়। আশা করছি চট্টগ্রামে জনপ্রিয় হবে লেদার পণ্য।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com