শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আবু তাহের (৬৫) ও মো. হোসেন (৩৮) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) সকাল ৭টায় নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই বাড়ির দারোয়ান আবু তাহের (৬৫)। তিনি খাগড়াছড়ির রামগড় থানাধীন মৃত আব্দুর রউফের ছেলে। আরেকজন ওই বাড়ির গাড়িচালক মো. হোসেন (৩৮)। তিনি জোরারগঞ্জ থানার সত্তরোয়া এলাকার ছালেহ আহাম্মদের ছেলে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা ইউনিটের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু সমান পানি ওঠে। সেখানকার সিঁড়ির পাশেই আইপিএসের সংযোগ ছিল। পানি ওঠায় আবু তাহের আইপিএস বন্ধ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত দুই জনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com