বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

চট্টগ্রামে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামে হাটহাজারীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে মুহুরি হাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল মোতালেব টুকু (৭০) ও মো. আবছার (৫৫)।

জানা যায়, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় সিএনজিতে থাকা দুই আরোহীর মৃত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আনিসুল ইসলাম বলেন, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, একজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com