বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

চট্টগ্রামে প্রাইম ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ॥
প্রাইম ব্যাংক পিএলসি’র এএমএল এন্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে (২৫ জুন) চট্টগ্রামে ‘এএমএল এন্ড সিএফটি কমপ্লায়েন্স এন্ড এওয়ারনেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (০৮ জুন, ২০২৪) চট্টগ্রাম শহরের একটি কনফারেন্স হলে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন আরিফ হোসেন খান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরিফুজ্জামান, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডিএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

প্রাইম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২২টি শাখার অপারেশন ম্যানেজার ও ম্যানেজার সহ মোট ১৫০ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচীতে মোট ৪টি সেশনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।

রিসোর্স পার্সন হিসেবে সেশনসমুহ পরিচালনা করেন মো. আরিফুজ্জামান, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস এবং এএমএল এন্ড সিএফটি ডিভিশনের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ কর্মসূচীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্তপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com