বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

চট্টগ্রামে নিজ বাসা থেকে শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাসা থেকে শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের খুলশীতে নিজ বাসা থেকে এক শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে অরুনা দা সিলভা (৫৩) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার হলেও বিষয়টি জানাজানি হয় বুধবার।

অরুনা দা সিলভা চট্টগ্রামের এশিয়ান গ্রুপে কোয়ালিটি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিজ বাসাতেই ওই শ্রীলঙ্কান নাগরিক মারা গেছেন। তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন বলে ধারণা করছি। তবুও মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনে অস্বাভাবিক কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রয়াত সিলভার সহকর্মী নকোলাস জানান, মঙ্গলবার সকালে সিলভা ঘুম থেকে উঠে গৃহকর্মীকে ফোন দিয়ে বাসায় আসতে বলেন। গৃহকর্মী আসার পর তাকে এক কাপ চা দিতে বলেন সিলভা। এরপর তিনি ওয়াশরুমে যান, সেখান থেকে বের হয়ে বেডরুমে শুয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট পর গৃহকর্মী চা নিয়ে বেডরুমে প্রবেশ করে দেখেন, সিলভা বিছানায় শোয়া। ডাকাডাকির পরও নড়াচড়া করছিলেন না। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com