বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

চট্টগ্রামে কবিরাজ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে কবিরাজ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে:: চট্টগ্রামের রাউজানে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সুলাল চৌধুরী (৫৫) নামে এক কবিরাজকে হত্যায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণ করেন। বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, দেলোয়ার হোসেন ও এরশাদ হোসেন। এছাড়া যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে সুদীপ চৌধুরী নামের আরেক আসামিকে। এর মধ্যে, দেলোয়ার হোসেন এবং সুদীপ চৌধুরী ছাড়া বাকিরা পলাতক।

বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি নাথ বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ২৫ জুন খুন করা হয় সুলাল চৌধুরী নামের স্থানীয় এক কবিরাজকে। এ ঘটনায় মামলা হলে পুলিশ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রায়ে চার আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। এছাড়া আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com