শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামে এক দড়িতে মা-মেয়ের আত্মহত্যা!

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ব্যাংক কলোনি এলাকায় এক দড়িতে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এটি আত্মহত্যা। তবে খুন করে কেউ ফাঁস লাগিয়ে দিয়েছে কি না, তদন্ত চলছে।

নিহত মায়ের নাম শাহানাজ আক্তার (২৩) ও মেয়ের নাম সাবেকুন নাহার ইভা (৪)। নিহত শাহনাজ ওই এলাকার মো: শাহজাহানের স্ত্রী। স্বামী-স্ত্রী দু’জনে গার্মেন্টসে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নুরুজ্জামান।

তিনি জানান, পুলিশ একই দড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয়দের দাবি, নিহত শাহনাজ বেগম ও তার স্বামী পোশাক কারখানায় চাকরি করত। দু’জনের মধ্যে আগে থেকে পারিবারিক কলহ ছিল। সকালে স্বামী শাহজাহান কারখানায় চলে গেলে ফ্যানের সাথে প্রথম মেয়েকে ঝুলিয়ে, পরে একই দড়িতে নিজেও ঝুলে পড়েন শাহনাজ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com