বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোরে গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন প্রতিবেদন:: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’কে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে তল্লাশির সময় ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com