শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামের মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

হোসেন মিন্টু,চট্টগ্রাম থেকে,একুশের কণ্ঠ ডটকম ॥ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানির সুযোগ বাড়ছে। আমাদের রপ্তানির ৮৩ থেকে ৮৪ শতাংশই গার্মেন্টস পণ্য। আমরা অন্যান্য অফিসিয়াল আইটেমগুলোরও রপ্তানি বাড়াতে চাচ্ছি।

সোমবার (১০ অক্টোবর) চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার এ মেলা আয়োজন করেছে। টিপু মুনশি বলেন, আমরা চাই, প্রত্যেক পণ্যের রপ্তানি অন্তত বিলিয়ন ডলার ছাড়িয়ে যাক। সুখের বিষয়, গত দুই বছরে চার-পাঁচটা আইটেম সেটা স্পর্শ করেছে। আগামী কয়েক বছরে চামড়াজাত, পাটজাত, লাইট, মেশিনারিজ, আইটি, ফার্মাসিউটিক্যাল পণ্য আন্তর্জাতিক বাজারে বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেন, বর্তমানে ১৫১টি দেশে আমাদের ওষুধ রপ্তানি হয়। সিরামিক প্রোডাক্ট আন্তর্জাতিক বাজারে খুবই জনপ্রিয়। পশ্চিমা দেশগুলোর ফাইভস্টার হোটেলেও বাংলাদেশি সিরামিক পণ্য দেখতে পেয়েছি।

তিনি বলেন, পণ্য পরিবহনে যদি এভাবে বিধিনিষেধ আরোপ করা হয়, তাহলে পণ্যের ব্যয়ে প্রভাব ফেলবে। জিনিসপত্রের দাম বাড়বে। যা সাধারণ মানুষের জন্যে হবে কষ্টকর। আমি আবারো সড়ক মন্ত্রীকে কথাটা বলবো। যেন এই সিস্টেমটা পরিবর্তন করা হয়। সারাদেশে যেভাবে আছে, সেভাবেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে করা হোক।

মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com