বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। বরং ভাল ব্যাটিং করে রানে ফেরার যে ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম সেটাকে বাস্তবে পরিণত করেছেন এবং খুলনাকে জয়ের ধারায় ফিরিয়েছেন।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে খুলনা টাইগার্স। মিরপুরে দুই দলের লড়াইয়ে চট্টগ্রামই জিতেছিল। এবার ঘরের মাটিতে চট্টগ্রামে চট্টগ্রামকে হারিয়ে প্রতিশোধ নিল খুলনা।
আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা পেছনে ফেলে এবার ম্যাচ জেতানো ইনিংস খেললেন অধিনায়ক মুশফিকুর রহিম।
মেহেদি হাসান মিরাজের দল ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৩ রান করতে পারে। আফিফ হোসেন ধ্রুব ৪৪ রান করেন। থিসারা পেরেরা ৩ উইকেট শিকার করেন। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১৪৪ রান করে জয় তুলে নেয় মুশফিকুর রহিমের খুলনা। আন্দ্রে ফ্লেচার ৫৮, মুশফিকুর রহিমম অপরাজিত ৪৪ ও সেকুগে প্রসন্ন ২৩ রান করেন। জয় পেয়ে তিন ম্যাচে দুটি জয় তুলে নেয় খুলনা। চট্টগ্রাম চার ম্যাচের দুটিতে হারে।
ফ্লেচারের ব্যাটিং ঝড়, মুশফিকুর রহিম ছন্দে ফেরেন
খুলনার সামনে খুব বেশি রানের লক্ষ্য দিতে পারেনি চট্টগ্রাম। শুরুতেই করোনা থেকে মুক্ত হওয়া ওপেনার সৌম্য সরকারও (১) দলের ২ রানেই আউট হয়ে যান। তবে দ্বিতীয় উইকেটেই ঘুরে দাড়ায় খুলনা। শেষ ম্যাচে বলের আঘাত পেয়ে হাসপাতাল যেতে হয় আন্দ্রে ফ্লেচারকে। তবে সুস্থ হয়ে নেমেই ব্যাটিং ঝলক দেখান। রনি তালুকদারকে সঙ্গে নিয়ে ৫২ রানে যান। রনি (১৭) আউট হয়ে গেলেও ফ্লেচারের ব্যাটিং ঝড় চলতে থাকে। তা দলের ৯৮ রান পর্যন্ত চলে। ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৮ রান করে ফ্লেচার আউটের পর মুশফিকুর রহিম ছন্দে ফেরেন। ৩০ বলে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৪ রান করে সেকুগে প্রসন্নকে (২৩) নিয়ে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছান। জিততে ১ রান বাকি থাকতে প্রসন্ন আউট হন। তবে ৭ বল বাকি থাকতে ম্যাচ জেতান মুশফিক। মেহেদি হাসান মিরাজ ২ উইকেট শিকার করেন নেন। উইল জেকস ও আফিফ হোসেন ধ্রুব মিলে দলকে ৬০ রানে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন
চট্টগ্রামের প্রথম উইকেট ৩ রানে পড়লেও দ্বিতীয় উইকেটে উইল জেকস ও আফিফ হোসেন ধ্রুব মিলে দলকে ৬০ রানে নিয়ে যান। ৫৭ রানের জুটি গড়েন। এই সময়ে জেকস (২৩ বলে ২৮ রান) আউট হতেই ছন্দপতন ঘটে। আফিফ দলের ৯৭ রান পর্যন্ত টিকে থাকলেও এরআগেই আরও ৩টি উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। ৩৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রান করে আফিফ আউট হওয়ার পর নাঈম ইসলাম (১৯ বলে অপরাজিত ২৫ রান) হাল ধরেন। ১৮তম ওভারের চতুর্থ বলে দলের ১১৬ রানে গিয়ে চট্টগ্রামের ৮ উইকেটের পতন ঘটে যায়। শেষে শরিফুল ইসলামকে (৬ বলে অপরাজিত ১২ রান) নিয়ে নবম উইকেটে অবিচ্ছিন্ন ২৭ রানের জুটি গড়েন নাঈম। শেষ ১৪ বলে এই জুটি না হলে তো ১৫০ রানের কাছে যাওয়া কঠিনই ছিল। চট্টগ্রাম রান হবে। তা ধারণাই করা হয়। সবসময় যে রান হয়েছে। কিন্তু চট্টগ্রাম ঘরের মাটিতে খুব বড় স্কোর গড়তে পারেনি। তাতে করে হার হয়।
সংক্ষিপ্ত স্কোর ॥
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৪৩/৮ (লুইস ১, জ্যাকস ২৮, আফিফ ৪৪, সাব্বির ৪, মিরাজ ৬, হাওয়েল ৫, নাঈম ২৫*, শামীম ২, রেজাউর ৭, শরিফুল ১২*; কামরুল ৪-০-৪১-০, নাবিল ২-০-১৪-১, মেহেদি ৪-০-২৭-১, প্রসন্ন ৩-০-২৪-১, থিসারা ৪-০-১৮-৩, ফরহাদ ৩-০-১৬-১)
প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স: ১৮.৫ ওভার ১৪৪/৪ (ফ্লেচার ৫৮, সৌম্য ১, রনি ১৭, মুশফিক ৪৪*, প্রসন্ন ২৩, থিসারা ০*; মিরাজ ৩.৫-০-২৪-২, শরিফুল ৩-০-৩২-১, নাসুম ৪-০-২৬-১, রেজাউর ৪-০-৪০-০, হাওয়েল ৪-০-২১-০)
ফল ॥ প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ ॥ আন্দ্রে ফ্লেচার (খুলনা টাইগার্স)।