বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রামকে হারিয়ে প্রথম জয় পেল সাকিবের বরিশাল

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : শুক্রবার ২১ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ৪ উইকেটে হারিয়ে দেয় মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন হয়েছে কঠোর বিধিনিষেধ। করোনার তৃতীয় ঢেউ আক্রান্তের ব্যাপকতা ছড়ানোয় সাধারণ মানুষের চলাচলে আরোপ করা হয়েছে নানা নিষেধাজ্ঞা। মাঠে গড়িয়েছে অষ্টম বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে প্রথম জয়টি পেয়ে গেল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করল বরিশাল।

টস জিতে সাকিবের বরিশাল। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। মিরাজের চট্টগ্রাম ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৫ রান করে। বেনি হাওয়েলের ৪১ রানে এ রান করা সম্ভব হয়। আলজারি জোসেফ ৩ উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১২৬ রান করে জিতে যায় বরিশাল। সৈকত আলী ৩৯ রান করেন। জিয়াউর রহমান অপরাজিত ১৯ রান করেন। ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে আসে অপরাজিত ১২ রান। বল হাতে মিরাজ নেন ৪ উইকেট।
শুরুতে চট্টগ্রামের মতো বরিশাল ইনিংসেও ধ্বস নামে। মিরাজতো অসাধারণ বোলিং করেন। বরিশালের ২৮ রানেই ২ উইকেট শিকার করে নেন। নাজমুল হোসেন শান্তর পর সাকিবকেও (১৩) বোল্ড করে দেন। সৈকত আলী ও তৌহিদ হৃদয় মিলে এগিয়ে যাচ্ছিলেন। দলের ৬২ রান হতেই তৌহিদ (১৬) আউট হন।

এরপর সৈকত ও ইরফান শুক্কুর মিলে দলকে ১০০ রানের কাছে নিয়ে যান। দলের ৯২ রান হতেই সৈকতকে (৩৯) আউট করে দেন মিরাজ। চতুর্থ উইকেটে সৈকত ও ইরফান মিলে ৩০ রানের জুটি গড়েন। ১৪.২ ওভারে সৈকতকে আউট করার ইরফানকেও (১৬) সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগান মিরাজ। ৪ উইকেট শিকার করা মিরাজ হ্যাটট্রিক করতে পারেননি। তবে ম্যাচে জয়ের আশা যেন জাগিয়ে তোলেন।

ম্যাচ সেরা : মেহেদি হাসান মিরাজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

একই সময়ে সালমান হোসেন রান আউট হতেই চট্টগ্রামের জয়ের আশা জেগে যায়। কিন্তু ডোয়াইন ব্রাভো ও জিয়াউর রহমান মিলে আশা হতাশায় পরিণত করে দেন। জিয়া ধুমধারাক্কা ব্যাটিং করতে থাকেন। চার-ছক্কা হাকাতে থাকেন। ব্রাভোকে নিয়ে ১২ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৯ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন জিয়া। ব্রাভো ও জিয়া মিলে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি গড়ে জয় তুলে নেন। বরিশালকে প্রথম ম্যাচেই জেতান। শেষ ৫ ওভারে, ৩০ বলে জিততে ৩৪ রান দরকার ছিল। সেখান থেকে ব্রাভো ও জিয়া মিলে ৮ বল বাকি থাকতেই দলকে জেতান।

চট্টগ্রাম ৪২ রানেই ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায়। ক্রিস গেইলের সাথে তুলনা করা কেনার লুইস একটি ছক্কা হাকিয়েই কাত হয়ে যান। আফিফ হোসেন ধ্রুব ও সাব্বির রহমান রুম্মন আউটের মিছিল শুরু করেন। উইল জেকসও (১৬) সেই মিছিলে যোগ দেন। দলের ৫৬ রানে গিয়ে মেহেদি হাসান মিরাজও সাজঘরে ফিরলেন।

টপাটপ উইকেট পড়তে থাকে। দলের ৬৩ রান হতেই শামিম হোসেনও (১৪) আউট হয়ে যান। নাইম ইসলাম ও বেনি হাওয়েল মিলে বড় জুটি গড়ার আশ্বাস দেন। কিন্তু দলের ৯৫ রানে ৩২ রানের জুটি গড়তেই নাইমও (১৫) সাজঘরে ফেরেন।

শেষদিকে হাওয়ের মারমুখি ব্যাটিং করেন। ছক্কা-চার হাকাতে থাকেন। দলকে দ্রুতই ১২১ রানে নিয়ে যান। ২০ ওভার শেষ হওয়ার ১ বল বাকি থাকতে ২০ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪১ রান করে আউট হন হাওয়েল। দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন হাওয়েল। এই ব্যাটারের ব্যাটিং ঝড়ে শেষ ২ ওভারে ৩০ রান করে চট্টগ্রাম। ৬৩ রানে ৬ উইকেট পড়ার পর হাওয়েল ব্যাট হাতে নেমে দলকে বাঁচান।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৫ রান করে চট্টগ্রাম। মুকিদুল ইসলাম ৪ রান করে অপরাজিত থাকেন। এত কম রান করে কী জেতা সম্ভব? চট্টগ্রাম জিততেও পারেনি। বরিশালও বাজিমাত করল।

সংক্ষিপ্ত স্কোর : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইনিংস ১২৫/৮; ২০ ওভার; লুইস ৬, জেকস ১৬, আফিফ ৬, সাব্বির ৮, মিরাজ ৯, শামিম ১৪, নাইম ১৫, হাওয়েল ৪১, মুকিদুল ৪*, শরিফুল ০*; জোসেফ ৩/৩২, নাঈম ২/২৫।

ফরচুন বরিশাল ইনিংস ১২৬/৬; ১৮.৪ ওভার; শান্ত ১, সৈকত ৩৯, সাকিব ১৩, তৌহিদ ১৬, ইরফান ১৬, ব্রাভো ১২*, সালমান ০, জিয়া ১৯*; মিরাজ ৪/১৬।

ফল : ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মেহেদি হাসান মিরাজ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com