শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রণজিৎ কুমার নিহত

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : শুক্রবার (২২ মার্চ) মোটরসাইকেলের ধাক্কায় অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ গামা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন বিকেলে তিনি দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর মান্দারতলা এলাকায় নিজের প্রতিষ্ঠিত শেখ ফজলুল করিম সেলিম ল’ কলেজের নির্মাণাধীন ভবনের দেখাশোনা শেষে বাসায় ফেরার জন্য বিকেল ৫টার দিকে অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

এদিকে, অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com