মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

খুলনা বিভা‌গে ক‌রোনায় আরও ২০ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৬৪০ জনের।

বুধবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) বিভাগে ২৫ জনের মৃত্যু এবং ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মৃতের সংখ্যা ২ হাজার ৭২৬ জনে দাঁড়িয়েছে। শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৮০২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৫১৬ জন।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এখানে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। এছাড়া যশোরে মারা গেছেন ৫ জন ও আক্রান্ত ৯৭ জন, মেহেরপুরে মারা গেছেন ৩ জন ও আক্রান্ত ৩১ জন, ঝিনাইদহে মারা গেছেন ২ জন ও আক্রান্ত ৩১ জন, কুষ্টিয়ায় মারা গেছেন ২ জন ও আক্রান্ত ১৮০ জন, মাগুরায় মারা গেছেন ১ জন ও আক্রান্ত ৩৮ জন। তবে, ২৪ ঘণ্টায় বাগেরহাটে করোনায় কারো মৃত্যু হয়নি, আক্রান্ত ৩০, সাতক্ষীরায় আক্রান্ত ৩৭, নড়াইলে আক্রান্ত ২৯ এবং চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়েছেন ৩১ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com