শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

খুলনা বিভাগে করোনায় সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জন। এর আগে সোমবার (৫ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল।

বুধবার (৭ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার রাশেদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের করোনা প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বিভাগে এযাবৎকালের সর্বোচ্চ। এসময় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ১ হাজার ৯০০ জন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৫৮৫ জন।

এছাড়া, একইভাবে বাগেরহাটে মৃত্যু ৩, আক্রান্ত ১১৮, তবে এ সময় সাতক্ষীরায় কেউ মারা যায়নি, তবে আক্রান্ত হয়েছেন ১১১ জন, যশোরে করোনায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন, নড়াইলে মারা গেছেন ৪ জন, আক্রান্ত হয়েছেন ৫১ জন, মাগুরায় মারা গেছেন ১ জন, আক্রান্ত হয়েছেন ৭৩ জন, ঝিনাইদহে মারা গেছেন ৭ ৭ জন, আক্রান্ত হয়েছেন ১৫৬ জন, কুষ্টিয়ায় মারা গেছেন ১১ জন, আক্রান্ত হয়েছেন ২৩৪ জন, চুয়াডাঙ্গায় মারা গেছেন ৫ জন, আক্রান্ত হয়েছেন ১৩০ এবং মেহেরপুরে মারা গেছেন ২ জন ও আক্রান্ত হয়েছেন ৬৯ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com