মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

খুলনা বিভাগে করোনায় একদিনে আরও ৪৬ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:: মহামারী করোনাভাইরাসে খুলনা বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগটিতে এক হাজার ৫৩৩ জনের মৃত্যু হলো করোনায়।

এর একদিন আগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১০ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে চারজন, মেহেরপুরে ও নড়াইলে দুজন করে চারজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com