শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

খুলনা বিভাগে করোনায় আরও ৬০ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯১ জনের। গত ৯ জুলাই বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়

রোববার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা।

তিনি জানান, এখন পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৯৩ জন মারা গেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলায় ১৪ জন মারা গেছেন, করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জনের। বাগেরহাটে মারা গেছেন ২ জন, শনাক্ত হয়েছে ১৪৪ জনের। সাতক্ষীরায় কেউ মারা যায়নি, তবে করোনা শনাক্ত হয়েছে ১৫৭ জনের। যশোরে জেলায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।

এছাড়া, নড়াইলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন, আক্রান্ত হয়েছেন ৫১ জন। মাগুরাতে মারা গেছেন ৪ জন, আক্রান্ত হয়েছেন ৮১ জন। ঝিনাইদহ জেলায় মারা গেছেন ৩ জন, আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। কুষ্টিয়ায় মারা গেছেন ১৩ জন, আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। চুয়াডাঙ্গা জেলায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। মেহেরপুর জেলায় মারা গেছেন ৫ জন ও আক্রান্ত হয়েছেন ৫৩ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com