বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনায় সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে কলেজছাত্রের মৃত্যু

খুলনা প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম কলেজছাত্র সৈয়দ তাহমিদুন্নবী (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১২টার দিকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর ২টার দিকে দৌলতপুর এলাকায় সৈয়দ তাহমিদুন্নবীকে কুপিয়ে জখম করা হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম তাহমিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত তাহমিদুন্নবী নগরীর রায়েরমহল কলেজের শিক্ষার্থী। তিনি দৌলতপুর থানাধীন নতুন রাস্তা সাহাপাড়া মোড় এলাকার সৈয়দ তৌহিদুন্নবীর ছেলে।

আহতের পরিবার ও প্রতক্ষ্যদর্শী ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নতুন রাস্তা সাহাপাড়া মোড়া এলাকার পলাশ নামের এক কাঠমিস্ত্রি তাকে বাসা থেকে ডেকে নেন। এরপর সেখানে আগে থেকে উপস্থিত থাকা চার-পাঁচজন সন্ত্রাসী তাহমিদুন্নবীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।ওসি মো. নজরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় পায়েল নামে একজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com