মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

খুলনায় নতুন করে ১০৫ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো::

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে একদিনে নতুন করে আরও ১০৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬২ জনই মহানগরীসহ খুলনা জেলার।

রোববার রাতে খুমেকের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।

খুমেকের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে রোববার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনার নমুনা ছিল ২০০টি। এর মধ্যে মোট ১০৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। যার মধ্যে ৬২ জন খুলনার। এছাড়াও খুমেক ল্যাবে বাগেরহাটের ৬ জন, সাতক্ষীরা ২৯, নড়াইল ৩, যশোর ২, বরিশাল ১ এবং মাগুরায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, এ নিয়ে খুলনা জেলায় করোনা পজিটিভের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৭জন। এর মধ্যে মারা গেছেন ৭২জন। সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৩৬৭জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com