শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

খুলনায় করোনা কেড়ে নিল সাংবাদিকের প্রাণ

খুলনা প্রতিনিধিঃ দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহম্মেদ (৫১) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (০৮ জুলাই) দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন। শুক্রবার বাদ জুম্মা আলমনগর রোলিং জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।বিষয়টি নিশ্চিত করেছেন যুগান্তরের খুলনা ব্যুরো অফিসের রিপোর্টার নূর ইসলাম রকি।

জানা গেছে, ১ জুলাই থেকে করোনা উপসর্গ নিয়ে মোস্তফা কামাল নগরীর খালিশপুর আলমনগরে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি তিনি হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার তার করোনা শনাক্ত হয়। রাত ১২টার পর থেকে তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না। রাত ১টায় অবস্থার অবনতি হলে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।

মোস্তফা কামাল আহম্মেদ ২০১৬ সালের ১ জুন যুগান্তরে যোগদান করেন। এর আগে খুলনার আঞ্চলিক ও জাতীয় দৈনিকে কাজ করেছেন। তার বাড়ি নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায়। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com