মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

খুলনায় এ বছর সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা

 খুলনা প্রতিনিধিঃ খুলনায় এ বছর সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজার দর বিশ্লেষণ করে খুলনা জেলা ইমাম পরিষদ এ ফিতরা নির্ধারণ করেছে।

সোমবার (১১ এপ্রিল) রাতে খুলনা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া এবং পরিষদের সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ যোবায়ের  এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া বলেন, খুলনাঞ্চলের বাসিন্দাদের জন্য এবার ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আর কারো কাছে সমস্ত ব্যয়ভার বাদ দিয়ে ৬৫ হাজার টাকা পূর্ণ এক বছর থাকলে তার ওপর যাকাত আদায় করা ফরজ। ইমাম পরিষদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে সদকাতুল ফিতর ও নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সঠিকভাবে যাকাত আদায় করার আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, গত বছরও জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ৬০ টাকা টাকা ছিল। নিসাব পরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com