বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনায় ই‌জিবাইক চালককে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি:: খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় ই‌জিবাইক চালক ‌মেহেদী হাসান রা‌ব্বি (২০) হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ এ‌প্রিল) খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী এ রায় নিশ্চিত করেছেন।

তিনি জানান- যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- লবনচরা থানা এলাকার বা‌সিন্দা মো. বাবু হোসেন (২১), মো. জা‌হিদুল ইসলাম নয়ন (১৯), মো. ফয়সাল হাওলাদার (১৯) ও মো. আবু রায়হান (১৯)।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সা‌লের ১১ আগস্ট সকালে লবণচরা থানা এলাকায় কুয়েট মস‌জিদের সামনে থেকে ই‌জিবাইক চালক মেহেদী হাসান রা‌ব্বির (২০) লাশ উদ্ধার করে পু‌লিশ। এ ঘটনায় গল্লামারী পু‌লিশ বক্সের পেছনের বা‌সিন্দা রা‌ব্বির বাবা আব্দুর র‌হিম ব্যাপারী বা‌দী হয়ে মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই না‌সির উ‌দ্দিন মোল্লা ২০১৯ সালের ৩১ জানুয়া‌রি পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দা‌খিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com