মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

খুলনার ৩ ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরি ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট ডেকেছে জ্বালানি তেল ব্যবসায়ীরা।

সোমবার (২২ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ থাকবে।

এই ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ ৪টি সংগঠন।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে। তবে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন জানান, জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানো হয়নি। ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি করতে হবে। এছাড়া তাদের দাবির মধ্যে রয়েছে পেট্রল পাম্পের উপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com