শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনার করোনা হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপন

নিজস্ব প্রতিবেদকঃ তিনমাস ধরে পত্র চালাচালির পর অবশেষে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) প্লানটি স্থাপন সম্পন্ন হয়। এ অক্সিজেন প্লানটি চালু হলে ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি রোগীরা কম খরচসহ আরও সহজে অক্সিজেন সুবিধা পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শুক্রবার (১৮ জুন) সকালে বিষয়টি জানিয়েছেন খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

করোনা হাসপাতালের একটি সূত্র জানায়, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অপর একটি প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)। এজন্য এইচইডি থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র দিয়ে ৯৭ লাখ টাকার একটি প্রস্তাবনা দেওয়া হয়। সেই থেকে গত তিনমাস ধরে পত্র চালাচালি চলে। অবশেষে চলতি মাসের প্রথম দিকে এ লিকুইড অক্সিজেন প্লান্টটি স্থাপনের কাজ শুরু হয়। বৃহস্পতিবার (১৭ জুন) প্লানটি স্থাপন সম্পন্ন হয়।

উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা। এ অক্সিজেন প্লানটি চালু হলে ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি রোগীরা কম খরচসহ আরও সহজে অক্সিজেন সুবিধা পাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com