মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

খুলনায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

খুলনা ব্যুরো:: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলাধীন মেছাঘোনা এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঘটনাটি ঘটে। সংঘর্ষে প্রাইভেটকার ও বাসটি দুমড়ে মুছতে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। মেছাঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আগত একটি প্রাইভেটকারের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এসময় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে প্রাইভেটকার চালক আহাদ গাজী, সুলতানা পারভীন ও বেবি বেগমের পরিচয় জানা গেছে। তবে পুলিশ নিহত আরেকজনের পরিচয় জানাতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com