রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে চিকিৎসকরা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তার বিশেষজ্ঞ চিকিৎসক দল।

আজ সোমবার দুপুর ১২টায় চিকিৎসক দলের সদস্যরা নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন বলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিনের নেতৃত্বে এক দল বিশেষজ্ঞ চিকিৎসক কারাগারে গেছেন।

চিকিৎসক দলে রয়েছেন অধ্যাপক এ এস এম রায়হান, অধ্যাপক এ কে এম আমিনুল হক, অধ্যাপক সিরাজুদ্দিন আহমেদ, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক আবদুল কুদ্দুস ও অধ্যাপক এ এস এম রফিকুল ইসলাম।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হন খালেদা জিয়া। এরপর থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের মহিলা ওয়ার্ডে তিনি বন্দি আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com