রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
মাঈন উদ্দিন, স্টাফ রিপোর্টার, খালিয়াজুরী , নেত্রকোনা ঃ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় অভিন চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ যুবদলের নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার ফতুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. উজ্জ্বল মিয়া (৪২)। তিনি উপজেলার গছিখাই গ্রামের অমৃত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় যুবকদের সহায়তায় সন্দেহভাজন হিসেবে উজ্জ্বল মিয়াকে আটক করে লেপসিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিনের নির্দেশনায় পরিচালিত অভিযানে অংশ নেন লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ, এসআই রাব্বী ও এসআই ওয়াদুদ। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, আটক উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
এ অভিযানে স্থানীয় আনসার ভিডিপি সদস্য ও এলাকাবাসী সহযোগিতা করেন। স্থানীয়দের আশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার কমবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।