শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনামঃ
দোহার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মাঠে আবুল হাশেম বেপারী বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরণে সাবেক এমপি লালু পঞ্চগড়ে জাতীয় সংগীত লিখতে না পারায় অংশ নেওয়া ৩৮ পরীক্ষার্থীর সবাই বাদ পড়েছে নড়াইলে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ সাতক্ষীরায় তীব্র ঝাঁকুনি, ঢাকাসহ সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

খড়ের গাদায় চাপা পড়ে মাসহ দুই শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি:: ফেনীর ফুলগাজীর আমজাদহাটে খড়ের গাদায় চাপা পড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ধর্মপুর এলাকার ফকির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫) এবং তাদের দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমি আক্তার আজ সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। এ সময় তার দুই সন্তান পাশে খেলাধুলা করছিল। হঠাৎ খড়ের গাদা ভেঙে পড়লে দুই সন্তানসহ সুমি খড়ের গাদায় চাপা পড়েন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ সেখানেই রয়েছে।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিথিলা কানন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com