বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : রবিবার ক্রাইস্টচার্চে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিন্ধান্ত নেয়। এই টেস্টে না হারলেই সিরিজ জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়বে বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বোলাররাই শুরুতে দাপট দেখান। বিশেষ করে পেসাররা। সেখানে বাংলাদেশ পেসাররা মাউন্ট মঙ্গানুইয়ে নিজেদের মেলে ধরতে পারলেও ক্রাইস্টচার্চে আর পারেননি। তাতে করে অধিনায়ক টম লাথাম শুধু সেঞ্চুরিই করেননি, অপরাজিত ১৮৬ রানের ইনিংস খেলেছেন। ক্রাইস্টচার্চে উইল ইয়ংয়ের (৫৪) সঙ্গে ওপেনিংয়ে ১৪৮ ও ডেভন কনওয়েও (৯৯*) সঙ্গে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২০১ রানের রেকর্ড জুটিও গড়েন। লাথামের সেঞ্চুরি ও প্রথম ইনিংসে এই দুই রেকর্ড জুটিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বাংলাদেশের ভরাডুবিও হয়েছে। ১ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে প্রথমদিন শেষে নিউজিল্যান্ড ৩৪৯ রানও করে ফেলেছে। বড় স্কোর প্রথমদিনেই গড়ে ফেলেছে।
সবেমাত্র প্রথমদিন গেছে। তাতেই বাংলাদেশের ভরাডুবি হিসেব করা হচ্ছে? প্রশ্ন উঠতে পারে। কিন্তু নিউজিল্যান্ড ব্যাটাররা যেভাবে ব্যাটিং করলেন, তাতে ভরাডুবির হিসেবই সামনে চলে আসছে। ক্রাইস্টচার্চে এই প্রথমবার প্রথম ইনিংসে ওপেনিং জুটিতে শতরানের দেখা মিলল। নিউজিল্যান্ডে ২০১২ সালে সবশেষ ওপেনিং জুটিতে শতরানের দেখা মিলেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল শতরানের জুটি গড়েছিলেন। ৯ বছর পর শতরানের ওপেনিং জুটির দেখা মিলল। ক্রাইস্টচার্চে তো এই প্রথমবার প্রথম ইনিংসে ওপেনিং জুটিতে শতরানের দেখা মিলল।
লাথাম ও উইল ইয়ং মিলে ১৪৮ রানের ওপেনিং জুটি গড়েন। বোঝাই যাচ্ছে, ক্রাইস্টচার্চে সকালের সেশনে ব্যাটিং করা কতটা কঠিন। সেই কঠিন কাজটি সহজভাবে করেছেন লাথাম ও ইয়ং। প্রথম সেশনে কোন উইকেটই নিতে পারেনি বাংলাদেশ। ৯২ রানও করেছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে উইকেট সবুজ। ঘাসে ভরা উইকেট। এমন উইকেটে টস জিতলেই আগে ফিল্ডিং নিতে হবে। প্রতিপক্ষকে শুরুতেই ঘায়েল করতে হবে। বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিলও।
শুরুর সুবিধা নিতে সঠিক সিদ্ধান্তই নেওয়া গেল। কিন্তু বাংলাদেশ পেসাররা এদিন আর নৈপুন্য দেখাতে পারেননি। বোলিং-ফিল্ডিং যেন এলোমেলোও হয়েছে। লাইন ও লেন্থ বজায় রেখে বোলিং করা যায়নি। আবার ফিল্ডিংও বাজে হয়েছে। দ্বিতীয় উইকেটে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া টম লাথাম ও ডেভন কনওয়েভ। হাফসেঞ্চুরি করার পর দলের স্কোরে যখন ১৪৮ রান জমা হয়, তখন ইয়ংকে (৫৪) আউট করেন শরিফুল ইসলাম। প্রথম উইকেটের পতন ঘটে।
এই উইকেট আরও আগেই পড়তে পারত। এত বড় জুটিও হতো না। যদি দ্বিতীয় সেশনের শুরুতেই এবাদত হোসেনের বলে ২৬ রানে থাকা ইয়ংয়ের ক্যাচটি ধরতে পারতেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। এই সেশনের প্রথম ওভারেই সিøপে ক্যাচ দেন ইয়ং। দ্বিতীয় সিøপে বলটি নাজমুল হোসেন শান্তর কাছে যাচ্ছিল। শান্ত হয়ত ধরেও ফেলতেন।
কিন্তু লিটন ঝাঁপিয়ে ক্যাচটি ধরতে পারেননি। বলটি যায় ফাইন লেগে। কুচকির ইনজুরিতে পড়ে একাদশ থেকে ছিটকে পড়া মুশফিকুর রহিমের বদলে খেলতে নামা নুরুল হাসান সোহানের কাছে বল যায়। থ্রো করেন সোহান। নন-স্ট্রাইকে উইকেটের পেছনে কোন ফিল্ডার ছিলেন না। আর তাই বল চলে যায় বাউন্ডারিতে। বোলার এবাদত নিজেই বাউন্ডারিতে বল রুখতে দৌড়ান। কিন্তু কাজ হয়নি। এই বল থেকেই ৭ রান আসে। পরের বল থেকেও আসে ৫ রান। বাংলাদেশ ফিল্ডারদের বেহাল দশার নমুনা যেন পাওয়াও গেছে।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় উইকেটে সেরা জুটি পেয়ে গেল নিউজিল্যান্ড
দিন শেষ হওয়ার আগে আর কোন উইকেটই শিকার করা যায়নি। লাথাম ও ডেভন কনওয়ে মিলে তো ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। টানা দুই উইকেটে শতরানের জুটি গড়ে নিউজিল্যান্ড ব্যাটাররা। ২০১৩ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় উইকেটে ২০০ রানের উপরে কোন জুটি হলো। ক্রাইস্টচার্চে দ্বিতীয় উইকেটে প্রথমবার ২০০ রানের বেশি জুটির দেখা মিলল।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় উইকেটে সেরা জুটি পেয়ে গেল নিউজিল্যান্ড। লাথামতো টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করে ফেলেন। ৬৫ বলে ৫০ রান করার পর ১৩৩ বলে ১০০ রান করেন। দিনের দ্বিতীয় সেশনেই সেঞ্চুরি পেয়ে যান লাথাম। কোন চাপ যে ছিল না, তা ধরাই পড়ছে। দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই সেঞঞ্চুরি হাকান লাথাম। দিন শেষ হওয়ার আগে ২৭৮ বলে ২৮ চারে ১৮৬ রান করে অপরাজিত থাকেন।
কনওয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি থেকে ১ রান দুরে আছেন। ৮৩ বলে ৫০ রান করার পর ১৪৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৯৯ রান করে ব্যাট করছেন কনওয়ে। লাথাম ও কনওয়ে মিলে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
বোঝাই যাচ্ছে, এবার এক ইনিংসই খেলতে চাইবে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন যতটা বেশি পারা যায় ব্যাটিং করে শেষ বেলায় হয়ত ইনিংস ঘোষণা করে দেবে নিউজিল্যান্ড। এরপর বাংলাদেশের ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জ নেওয়ার পালা শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর : প্রথম দিনে- নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৩৪৯/১; ৯০ ওভার; লাথাম ১৮৬*, ইয়ং ৫৪, কনওয়ে ৯৯*; শরিফুল ১/৫০।