শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

কোভিড আতঙ্কে আইপিএল নিয়ে প্রশ্ন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ কোভিড ১৯ কাঁপুনিতেও এখনও আইপিএল খেলা হচ্ছে। এই মহামারিতে ভারত ছাড়ছেন বিদেশি ক্রিকেটাররা, পরিবারের কাছে আশ্বিন। অশ্বিনের পর আরও ৩ তারকা ক্রিকেটার সরে গেলেন, কোভিড ১৯ আতঙ্কে আইপিএল থেকে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আইপিএল শুরুর আগেই ভারতে করোনাভাইরাসের পরিস্থিতির কঠিন হতে থাকে। করোনাভাইরাস এখন মহামারিতে রুপ নিয়েছে। একদিকে বাতাস ভারী হয়ে উঠেছে পোড়ানো লাশের গন্ধে, অন্যদিকে এখনও চলছে ধুমধাড়াক্কার ক্রিকেটীয় বিনোদন। আর চারিদিক থেকে আসছে সমালোচনার ঝড়। সাবেক পাকিস্তান পেসার শোয়েব আকতারের পরামর্শ, আইপিএল বন্ধ করে ওই টাকায় মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করা হোক। ভয়াবহ এ পরিস্থিতিতে ক্রিকেটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা এ্যাডাম গিলক্রিস্ট। আইপিএল আয়োজকদের ‘অন্ধ’ বলছেন অলিম্পিক সোনাজয়ী ভারতীয় শুটার আইএস বিন্দ্রা। করোনায় আক্রান্ত পরিবারের পাশে থাকতে এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন রবিচন্দ্রন আশ্বিন। ভারতের সঙ্গে বিমানসহ সকল যোগাযোগ বন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ। তরিঘড়ি করে দেশের পথ ধরেছেন দুই অস্ট্রেলিয়ান কেন রিচার্ডসন ও এ্যাডাম জাম্পা। তবে নির্বিকার ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) সোনার ডিম পাড়া হাস আইপিএল চালিয়ে যেতে দৃড় প্রতিজ্ঞ।

অস্ট্রেলিয়া সরকার কোভিডের প্রকোপ বাড়াতে থাকায় ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করেছে। সে দেশের সরকার ভারত থেকে আসা এক-তৃতীয়াংশ উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

অশ্বিনের পর আরও ৩ তারকা ক্রিকেটার সরে গেলেন, কোভিড আতঙ্কে অনিশ্চিত আইপিএল?
নিজস্ব প্রতিবেদন- রবিবার মধ্যরাতে দিল্লি ক্যাপিটালস টিমের নির্ভরযোগ্য অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন সরে দাঁড়ান আইপিএল থেকে। একটা টুইট করে তিনি জানান, এই কোভিড বাড়বাড়ন্তে তিনি পরিবার ও নিকটাত্মীয়দের কাছে থাকতে চান। ঠিক তার পরপরই খবর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর  দুই তারকা খেলোয়াড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন। অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন অবশ্য তাঁদের অস্ট্রেলিয়া ফেরত যাওয়ার কারণ ‘ব্যক্তিগত’ হিসাবে দেখিয়েছেন। আরসিবি দল সূত্রে খবর, তাঁদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

সোমবার সকালে সিডনি মর্নিং হেরাল্ড জানায়, ভারতীয় এই কোটিপতি লিগে যে অস্ট্রেলিয় খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন, তাঁরা কোভিড পরিস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন। প্রতিযোগিতা শেষে তাঁরা কতটা সুরক্ষিতভাবে দেশে ফিরতে পারবেন, তাই নিয়ে ওঠে প্রশ্ন।
এই উদ্বেগের প্রকৃত কারণও অবশ্য আছে। অস্ট্রেলিয়া সরকার কোভিডের প্রকোপ বাড়তে থাকায় ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করেছে। সে দেশের সরকার ভারত থেকে আসা এক-তৃতীয়াংশ উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে ক্রিকেটাররা আটকে পড়লে, দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়বে। তাই দেশে ফিরতে চাইছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
রাজস্থান রয়্যালসের পেসার অ্যান্ড্রু টাইও আইপিএল ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার মুম্বাই থেকে দোহায় উড়ে গিয়েছেন তিনি। সেখান থেকে সিডনিতে ফিরবেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার।

করোনা আক্রান্তদের আহাজারি, হাহাকারে ভারি হয়ে উঠেছে ভারতের বাতাস। এমন পরিস্থিতিতে আইপিএলের রঙিন আয়োজনের কড়া সমালোচনা করছেন অনেকেই। ব্যতিক্রম নয় গণমাধ্যমও। প্রতিবাদের অংশ হিসেবে ভারতের প্রথমসারির গণমাধ্যম ‘নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ আইপিএলের খবর প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। যা কিনা একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এছাড়া এ সময়ের মাঝে মারা গেছেন অন্তত ২ হাজার ৮১২ জন। সবমিলিয়ে  দেশটিতে করোনায় মৃতের সংখ্যা প্রায় দুই লাখ ছুঁইছুঁই।

ভারতে প্রতিদিন যেখানে লাখ লাখ মানুষ সংক্রমিত হচ্ছে, মৃত্যুর হার বাড়ছে, শ্মশানের বাতাসে ভাসছে লাশ পোড়ানোর গন্ধ। তার মধ্যে আইপিএল চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ৯ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত ৬০ ম্যাচের টুর্নামেন্টে ইতোমধ্যে ২২টি ম্যাচ শেষ হয়েছে।  মুম্বাই ও আহমেদাবাদপর্ব শেষে বুধবার থেকে শুরু হচ্ছে দিল্লীপর্ব। যেখানে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এরপরও আসর চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ বিসিসিআই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com